📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সমস্ত নথি জমা দেওয়ার পরেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে SIR-র নামে তালড্যাংরা ও ইন্দপুর ব্লক এলাকার বেশ কয়েক জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই দুই ব্লক এলাকার বেশ কয়েক জনকে দলের জেলা দপ্তরে হাজির করে এমনই দাবি করলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। একই সঙ্গে তাঁর দাবি, শুধুমাত্র বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই নির্বাচন কমিশন এমন কাণ্ড করেছে। এবিষয়ে তাঁরা নির্দিষ্ট জায়গায় জানাবেন বলেও তিনি জানান।
সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে SIR-এ নাম বাদ দেওয়ার অভিযোগ বাঁকুড়ায়

