শুরু হচ্ছে একাদশ-দ্বাদশ নিয়োগে কাউন্সেলিং

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অবশেষে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের (SSC Counselling) সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আপাতত কয়েকটি বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং শুরু হবে। প্রথমার্ধের কাউন্সেলিং শুরু হবে সকাল ১০.৩০ মিনিট থেকে। দ্বিতীয় দফায় দুপুর দুটো থেকে কাউন্সেলিং শুরু হবে। ২০ ফেব্রুয়ারি থেকে প্রার্থীরা কাউন্সেলিংয়ের জন্য স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। সেই সঙ্গে পরবর্তীতে অন্যান্য বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ওইদিনই প্রকাশ হবে শূন্যপদের বিস্তারিত তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *