লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  দিল্লি বিস্ফোরণের ঘটনায় এক্স হ্যান্ডলে পোস্ট করে শোকপ্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ।