📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দোলের আগের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। পুলিশের গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই পুলিশকর্মীর। ঘটনায় গুরুতর আহত আরও দুই পুলিশকর্মী। মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিউটিতে যাওয়ার সময় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই ঘাতক লরিটিকে আটক করা হলেও চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২ পুলিশকর্মী

