📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং। শনিবার ভোর রাতে তাঁর জুহুর বাড়ির সামনে চার-পাঁচ রাউন্ড গুলি চলে। ঘটনায় পাঁচ জনকে আটক করেছে মুম্বই পুলিশ। এরই মধ্যে, রবিবার, সোশ্যাল মিডিয়াতে, গুলি চালানোর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই দাবির বিষয়টি তদন্ত করে দেখছে মুম্বই পুলিশ।
রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং

