মার্চ থেকেই গরমের দাপট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মার্চ থেকেই বাড়বে গরমের তীব্রতা। সমগ্র দক্ষিণবঙ্গে মার্চ থেকেই ৩৬ থেকে ৩৭°সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা চলে যেতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ৩৪ থেকে ৩৫°সে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে কম হতে পারে।