📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার বেলা গড়াতে না গড়াতেই থানেতে চাঞ্চল্য। এক সিমেন্টের গাড়ির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম তিন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এক সেতুর উপরে দুই বিপরীতমুখী গাড়িতে সংঘর্ষ হয়। দ্রুত খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল ও চিকিৎসকের দল সেখানে পৌঁছে যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। নিথর দেহগুলিও উদ্ধার করা হয়েছে।
মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনা! সিমেন্টের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ভ্যানের, মৃত অন্তত ৯

