‘ভোট কি বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন দেবে?’ প্রশ্ন মমতার


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মালদার মানিকচকে প্রার্থী কবিতা মণ্ডলের হয়ে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-এ নাম কাটা নিয়ে সরব নেত্রী। এনায়েতপুর গ্রামীণ গ্রন্থাগার ফুটবল ময়দানের জনসভা থেকে তিনি জানতে চান উপস্থিত কার কার নাম কেটেছে। তার পরে যত মানুষ হাত তোলে। তিনি দেখে অবাক হয়ে বলেন,‘এত লোকের নাম কেটে দিয়েছে! তা হলে ভোট দেবে কে? ভোট কি বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন দেবে? মানুষকে লাইনে দাঁড় করানোর সরকার। এদের দূর করতেই হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *