📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটের প্রচারে নেমে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিলেন টালিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। মঙ্গলবার সকালে এলাকার এক চায়ের দোকানে হঠাৎই পৌঁছে যান তিনি। সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে বলতে নিজেই চা বানাতে শুরু করেন পাপিয়া দেবী।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই চমকে যান এলাকাবাসী। প্রার্থীর এমন সরল ও সহজ আচরণে খুশি সাধারণ মানুষ। চা বানানোর ফাঁকেই তিনি এলাকার বিভিন্ন সমস্যা, মানুষের চাহিদা এবং উন্নয়নের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।
পাপিয়া অধিকারী জানান, “আমি মানুষের কাছে যেতে চাই, তাঁদের কথা শুনতে চাই। তাঁদের সমস্যা সমাধানই আমার প্রধান লক্ষ্য।”

