ভোটের আগেই বিপুল পরিমাণে কার্তুজ আগ্নেয় অস্ত্র  সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বসিরহাট মহাকুমার মিনাখা থানার উত্তর বার্গা এলাকা থেকে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এক দুষ্কৃতীর বাড়িতে  আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছে। সেই খবরের ভিত্তিতে মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মলয় মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এদিন ভোরে মিনাখা থানার উত্তর বারগা গ্রামে যায়, আকবর আলী মোল্লা বাড়িতে। তল্লাশি করতেই তার বাড়ি থেকে উদ্ধার হয় ৪৮ রাউন্ড গুলি,একটি দেশি বন্দুক এবং একটি পিস্তল।এরপর পুলিশ আকবর আলি মোল্লাকে গ্রেফতার করে এবং আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করে।পুলিশের প্রাথমিক জেরায় ওই দুষ্কৃতী স্বীকার করেছে সেগুলো মজুদ করে রেখেছিল।ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ আছে ধৃতকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *