ভাষা দিবসে মিললো না দুই বাংলা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে পেট্রাপোল সীমান্তে নোম্যান্সল্যান্ডে দুই বাংলার মিলন ঘটে। দুই দেশের প্রতিনিধিরা একে অপরের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ভাষা দিবসের উদযাপন করে থাকেন। দুই-দেশের মানুষ সেই সৌহার্দ্য বিনিময় দাঁড়িয়ে থেকে উপভোগ করতেন এবং দুই বাংলার মিলনের সাক্ষী থাকতেন। হাসিনা সরকারের পতনের পর গত বছর থেকে চিত্রটা বদলেছে। দুই বাংলার মিলন হয়নি নোম্যান্সল্যান্ডে। তবে গত বছর ভারতীয় ভূখণ্ডে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষা দিবস উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।  কিন্তু এ বছর সেই আয়োজনও নেই। আর তাতেই মন খারাপ ভাষা প্রেমী মানুষদের। দূর দূরান্ত থেকে যারা দুই বাংলার মিলন দেখতে এসেছিল তারা ফ্যাকাসে মুখ নিয়েই বাড়ি ফিরছেন। দুই বাংলার মিলন দেখতে না পেয়ে ভারাক্রান্ত গলায় তারা আশা রাখছেন, আগামী দিনে দুই বাংলার মিলন ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *