ভয়াবহ আগুন রামগড় বাজারে, পুড়ে ছাই ৪০টি দোকান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ আগুন। পুড়ে গিয়েছে প্রায় ৪০টি দোকান। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘিঞ্জি বাজার এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৭টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।