বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাদ! আবেদনকারীদের ট্রাইব্যুনালেই আস্থা রাখতে বলল সুপ্রিম কোর্ট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলার ভোটার তালিকা আপাতত ‘ফ্রিজ’। বিবেচনাধীনদের মধ্যে বাদ পড়ে গিয়েছেন অনেকেই। এদিকে, আজ সোমবার থেকেই সম্ভবত ট্রাইব্যুনালের কাজও শুরু হচ্ছে। ট্রাইব্যুনালে ‘বৈধ’ বলে বিবেচিত ভোটাররা কি দিতে পারবেন ভোট, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এর মধ্যেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ করা নিয়ে কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বরং ট্রাইব্যুনালের উপরেই ভরসা রাখছে আদালত। মামলার শুনানিতে শীর্ষ আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত, আবেদনকারীকে সেখানেই যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *