📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন ডাঃ ইন্দ্রনীল খাঁ। শুরু থেকেই এলাকায় একাধিক কর্মসূচি ও জনসংযোগের মাধ্যমে প্রচারে গতি এনেছেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শিক্ষা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় -এর ইস্যু এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস -কে কিছুটা চাপে ফেলেছে। ফলে ভোটের লড়াই ক্রমশ জমে উঠছে।
যদিও শাসকদলের তরফে পাল্টা দাবি করা হয়েছে, উন্নয়নের ইস্যুতেই তারা মানুষের আস্থা ধরে রাখবে। নির্বাচনের ফলাফল কী হবে, শেষ হাসি কে হাসবে—এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

