বেহালা ক্লাবের রক্তদান শিবিরে ৬০ জনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উপস্থিত বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বেহালা ক্লাব। ২০২৬ সালের রক্তদান শিবিরে মোট ৬০ জন স্বেচ্ছাসেবী রক্তদাতা অংশগ্রহণ করেন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই ধরনের উদ্যোগকে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ক্লাব কর্তৃপক্ষ সকল রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে, স্বেচ্ছায় রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং বহু মানুষের জীবন বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *