📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফাল্গুন পড়তেই শীত কার্যত বিদায় নিয়েছে। কলকাতায় দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি ছুঁই ছুঁই। সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা উঠেছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। বুধ–বৃহস্পতিবারের মধ্যে দিন ও রাত—দুইয়েরই তাপমাত্রা আরও বাড়বে বলে ইঙ্গিত। ফাল্গুনেই চিন্তা বাড়াতে চলেছে গরম।
ফাল্গুনের শুরুতেই উধাও শীত, মাসের শেষে তাপমাত্রা ৩৪ ডিগ্রি

