প্রয়াত ডা. মণি ছেত্রী! বয়স হয়েছিল ১০৬,পদ্মশ্রী কিংবদন্তির জীবনাবসান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বছরের প্রথম বৃষ্টিমুখর দিনেই নিভে গেল এক আলোকস্তম্ভ। প্রয়াত হলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত চিকিৎসক ডা. মণি ছেত্রী (famous cardiologist Mani Kumar Chetri)। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ১০৬ বছর (Doctor Mani Kumar Chetri death)।

বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। প্রায় ১৫ দিন আগে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে মণিপাল হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকদিন চিকিৎসার পর বাড়িতে ফেরেন। সেখানেই আজ জীবনের ইতি (Doctor Mani Kumar Chetri news)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *