📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট পাঁচটি প্রচারসভা করবেন রামনবমীর দিনে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দু’টি জনসভা করবেন মমতা। অন্য দিকে, উত্তরবঙ্গে তিনটি জনসভা করবেন অভিষেক। মমতার সভা পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে হবে। অভিষেক সভা করবেন কোচবিহারের নাটাবাড়ি, জলপাইগুড়ির ধূপগুড়ি এবং আলিপুদুয়ারের কালচিনিতে।
প্রচারে মমতা ও অভিষেক

