পুরীর জগন্নাথ মন্দির বৃহস্পতিবার ৪ ঘণ্টা বন্ধ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:‘বানাকালাগি’ (শ্রীমুখ শৃঙ্গার) আচার পালনের জন্য বৃহস্পতিবার পুরীর জগন্নাথ মন্দির সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চার ঘণ্টা পুণ্যার্থীরা বিগ্রহ দর্শন করতে পারবেন না। ‘বানাকালাগি’ আচার কী? জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহকে রং করা। দত্ত মহাপাত্র পুরোহিতরা ভেষজ ও প্রাকৃতিক উপাদান দিয়ে তিন বিগ্রহকে বিশেষ পদ্ধতিতে রং করেন। শাঁখের গুঁড়ো, কর্পুর, কস্তুরি ইত্যাদি দিয়ে ভেষজ রং তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *