📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী তিন থেকে ছয় ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝারগ্রাম পশ্চিম ও পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা বীরভূম ও মুর্শিদাবাদ এছাড়া উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অঞ্চলে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বা তারও বেশি বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও শিলাবৃষ্টি সম্ভাবনা থাকছে তবে আজকে বেশিরভাগ জায়গাতে ঝড়ের তুলনায় বৃষ্টিপাতের প্রাবল্য বেশি পাবে। এই সমস্ত অঞ্চলে বজ্রপাতের সর্তকতা দেওয়া হচ্ছে। খবর শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন বিপদমুক্ত থাকুন বিপদমুক্ত থাকুন।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, তিন থেকে ছয় ঘণ্টার মধ্যে ঝড় বৃষ্টি

