📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মমতা বলেন, ‘ওদের নাকি পরিবর্তনের সংকল্প? এজেন্সি নিয়ে এসে ধমকানি, চমকানি? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এ বার দুরন্ত গতিতে খেলা হবে। বিজেপিকে ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে, বাংলার মানুষ জিতছে, জিতবে। এ বারে আমাদের সিট আরও বাড়বে। আর তোমরা রসাতলে যাবে। তোমাদের বিনাশ হবে। মহিষাসুরমর্দিনী অসুর বিনাশে নামছে। তোমার পরিবর্তনের সংকল্প গল্প থেকে যাবে। তোমার পরিবর্তন হবে না, তৃণমূলের প্রত্যাবর্তন হবে। আমি বলে দিলাম আবার দেখা হবে। জিতে নবান্নে দেখা হবে।’
তোমার পরিবর্তন হবে না, তৃণমূলের প্রত্যাবর্তন হবে: মমতা

