তারেকের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না নরেন্দ্র মোদী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে শপথ নেবেন বাংলাদেশের সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। সূত্রের খবর, ওই দিন মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না বলে বিদেশ মন্ত্রকের একটি সূত্রে জানা যাচ্ছে। তবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর প্রতিনিধি হিসেবে থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। অধ্যক্ষের সঙ্গে থাকবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *