ড্রাইভারের বয়ানে রাহুলের শেষ লড়াইয়ের টাইমলাইন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:তালসারির রবিবারের বিকেলটা এখন শুধু একটি দুর্ঘটনার গল্প নয়। এটি একের পর এক প্রশ্নে জড়ানো এক জটিল সময়রেখা। আর সেই সময়রেখার সবচেয়ে কাছের সাক্ষ্য এবার উঠে এল, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের  গাড়িচালক বাবলুর মুখে। যিনি শুধু ঘটনার প্রত্যক্ষদর্শী নন, অভিনেতার ঘনিষ্ঠ সঙ্গীও ছিলেন।

বাবলুর বয়ান অনুযায়ী, ঘটনাটা ঘটে একেবারে শ্যুটিংয়ের শেষ মুহূর্তে, যখন পুরো ইউনিট প্রায় প্যাকআপের মুখে। ঠিক সেই সময়েই রাহুল জলে নামেন (Rahul Arunoday Banerjee Death Mystery)। তবে তিনি শ্যুটিংয়ের প্রয়োজনে নেমেছিলেন, নাকি ব্যক্তিগতভাবে— তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি নিজেও। তাঁর কথায়, ‘শ্যুটিং একেবারে শেষের পথে ছিল। প্যাকআপের মুখে ছিল পুরো টিম। এমন সময়ে এই ঘটনা ঘটে। রাহুলদা যখন জলে নেমেছিলেন,সেটা শ্যুটিংয়েরই অংশ কিনা জানি না’ এই অনিশ্চয়তাই গোটা ঘটনার প্রথম ধোঁয়াশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *