গোলপার্ক কাণ্ডের মূল অভিযুক্ত সোনা পাপ্পুর বাড়িতে ইডি! অভিযোগ,মোটা টাকা তুলে দিতেন প্রভাবশালীদের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার সকাল হতেই ফের অ্যাকশন মুডে ইডি (ED)। বালিগঞ্জের (Ballygunge) জোড়া ঠিকানায় তল্লাশি চালায় তদন্তকারীদের দল। ইডি সূত্রে খবর, তার মধ্যে একটি ঠিকানা সোনা পাপ্পুর বাড়ি।    আর্থিক প্রতারণা মামলার তদন্তে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর (Sona Pappu) বাড়িতে এই অভিযান। 

কয়েক সপ্তাহ আগে গোলপার্কের (Golpark) কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষের গুলি চালানোর অভিযোগ উঠেছিল। যার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল সোনা পাপ্পুকে (Sona Pappu)। তদন্ত এগোতেই পুলিশের হাতে আসে বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা পাপ্পু কসবা ও বালিগঞ্জ এলাকার ‘ত্রাস’। ঘটনার পর থেকেই তিনি  ফেরার।

এদিন সকালে ফার্ন রোডে তাঁর বিলাসবহুল বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। অভিযোগ, নির্মাণকাজের নামে কোটি কোটি টাকা তুলেছে সোনা পাপ্পু আর সেই টাকা তিনি পৌঁছে দিতেন প্রভাবশালীদের কাছে। সেই বিপুল পরিমাণ টাকার সূত্র খুঁজতেই এদিনের অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *