গোলপার্কের ঘটনায় গ্রেপ্তার আরও ২ জন, ধৃত মোট ১৮

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার গোলপার্কে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রাকেশ বনিক ওরফে কেলে (২৭) এবং রাজীব দাস ওরফে সোনু (২১)। ধৃতরা দু’জনেই রবীন্দ্র সরোবর এলাকার বাসিন্দা। গোলপার্কের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।