📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য জুড়ে তাপমাত্রার পতন শুরু হয়েছে। রাতের পারদ ফের নেমেছে ১৪ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রাও এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম থাকায় বড়দিনের প্রাক্কালে কলকাতা-সহ গোটা রাজ্যে শীতের আমেজ জমে উঠেছে। আগামী সাতদিন আবহাওয়া থাকবে শুষ্ক। ধীরে ধীরে কমবে সর্বনিম্ন তাপমাত্রা, ফলে শীতে কাঁপুনি ধরার আগাম ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে, তবে রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কেমন থাকবে আজকের আবহাওয়া?

