📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সকাল থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সাগরের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা ভেসেলে করে ইতিমধ্যেই পার হয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শনিবারই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছিল ব্রিগেডের আজকের এই সভায় প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষ জমায়েত হবে। আর সেই মতোই সকাল থেকে সুন্দরবনের সাগর, নামখানা, পাথরপ্রতিমা বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা ব্রিগেড সভা গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
হুগলির শহরতলির বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে করে বিজেপি কর্মীরা রওনা দিয়েছেন। কর্মসংস্থান, নারী নিরাপত্তা থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই সভায় হাজির হওয়ার কথা জানিয়েছেন বিজেপি কর্মীরা।
ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য দুর্গাপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনে হাওড়ার উদ্দেশ্য রওনা দিলেন বিজেপি কর্মীরা। দুর্গাপুর স্টেশনে ১ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে স্পেশাল ট্রেন। দুর্গাপুর, পান্ডবেশ্বর,অন্ডাল,বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে কর্মীরা এই ট্রেনে হাওড়ার উদ্দেশ্য রওনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেডে জনসভা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বহু সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা। তারা ট্রেনে করে হাওড়া স্টেশন পৌঁছনোর পর সেখানে খাওয়া দাওয়া সেরে মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

