📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কমছে শীতের আমেজ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।
কমছে শীতের আমেজ, ১৬ ডিগ্রির থেকে বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা

