
📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:এইডস ও এইচআইভি মুক্ত বিশ্ব গড়তে চারুচন্দ্র কলেজ এনএসএস রেড রিবন ক্লাবের আয়োজনে আজ এইচআইভি ও এইডস সচেতনায় এক আয়োজন অনুষ্ঠিত হল লেক মলের সামনে। চারুচন্দ্র মার্কেট এলাকায় পদযাত্রা ও পথচারীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় এদিন।উক্ত অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল WBSAP & CS ও NACO।সারাবছর চারুচন্দ্র কলেজ এনএসএস, রেড রিবন ক্লাবের ছাত্র ছাত্রীরা সচেতনতার বার্তা পৌঁছে দেন মানুষের কাছে। ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াল পটারিমহ, পদযাত্রার মাধ্যমে। এই প্রয়াসে ইতিমধ্যেই সমাজের বহু পরিচিত মুখকেও দেখা গিয়েছে মঞ্চ থেকে সাধারণ মানুষের জন্য এইডস /এইচআইভি সচেতনতা বার্তা পৌঁছে দিতে। আগামীদিনেও এইভাবেই সমাজ সচেতনতার অঙ্গীকার করা হয় উক্ত অনুষ্ঠানে থেকে।


