📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। প্রশ্নের পাশাপাশি উত্তর লেখার ক্ষেত্রেও বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উত্তর লেখার সময় অতিরিক্ত লেখা যাবে না। অতিরিক্ত পাতা নিতে পারবে না পরীক্ষার্থীরা। ২৪ পাতার উত্তরপত্র দেওয়া হবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের। অপরদিকে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি যারা দেবে তাঁরা পাবে ১৬ পাতার উত্তরপত্র। এ ছাড়াও এবার বিকল্প প্রশ্নের সংখ্যাও বাড়ছে। চতুর্থ সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন। সেখানেই আগে তিনটে প্রশ্ন থাকত এর মধ্যে যে কোনও দুটি লিখতে হত। কিন্তু এবারে তিনটির বদলে থাকবে ৪টি প্রশ্ন।
উচ্চ মাধ্যমিকে আর নেওয়া যাবে না অতিরিক্ত পাতা! নিয়ম বদল শিক্ষা সংসদের

