📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রাক্তন পাক ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিনও। এক্স পোস্টে তিনি লেখেন,‘ইমরান ভাইয়ের খবর শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। ক্রিকেট আমাদের বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে, এবং একজন সহ-খেলোয়াড় হিসেবে তাঁর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়া ও তাঁর কাছ থেকে শেখার প্রচুর সুযোগ পেয়েছি। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, তাঁর সঙ্গে যেন মর্যাদাপূর্ণ আচরণ করা হয়। তাঁর সুস্বাস্থ্য কামনা করছি এবং তাঁর পরিবারের জন্য শক্তি ও সাহস প্রার্থনা করছি।’
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ আজ়হারউদ্দিনের

