📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন অঞ্চলজুড়ে আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতায় ও তার তৎসংলগ্ন এলাকায় রৌদ্রজ্জ্বল পরিবেশ লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের সঞ্চার হবে। গতকাল বৃষ্টিপাতের কারণে দিনের আদ্রতাজনিত গরমের মাত্রা কম থাকবে।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এর মধ্যে লক্ষ্য করা যাবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলেও আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতে সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ মনোরম আবহাওয়া বিরাজ করবে।
আজকের আবহাওয়া পরিস্থিতি

