আগামী সপ্তাহেই হালকা বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, বাড়বে তাপমাত্রাও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী সপ্তাহের শুরুতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই বাড়তে চলেছে তাপমাত্রাও। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। উইকেন্ডে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *