📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৭১ বছর বয়সে জীবনাবসান মুকুল রায়ের। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন BJP নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মুকুল রায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। তিনি যখন বিজেপিতে এসেছিলেন, তাঁকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আমাদের সঙ্গে ছিলেন। পরে তিনি BJP ছেড়ে তৃণমূলে ফিরে যান। গত ২-৩ বছর ধরে তিনি অসুস্থই ছিলেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে পারেননি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
‘অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন…’, মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ দিলীপের

